সংবাদদাতা, নাগরাকাটা: রবিবার সকালে লাটাগুড়ি জঙ্গলে মহাকাল ধামের কাছে ৩১ নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি ছোট গাড়িকে ধাক্কা মারলো যাত্রীবাহী বাস। ছোট গাড়িতে থাকা একজন তাতে জখম হন। পথচলতিরা তাকে উদ্ধার করে ময়নাগুড়ি প্রাথমিক স্বাস্থকেন্দ্রে নিয়ে যান। এরপর খবর পেয়ে মেটেলি থানার পুলিস এসে যাত্রীবাহী বাস ও ছোট গাড়িটিকে উদ্ধার করে।
Advertisement
এদিন ছোট ওই গাড়িটি মহাকাল ধান এলাকায় সড়কের পাশে দাঁড় করানো অবস্থায় ছিল। সে সময় লাটাগুড়ি থেকে বাতাবাড়ির দিকে আসা যাত্রীবাহী বাসটি গাড়িটির পিছনে ধাক্কা মারে। ছোট গাড়িটি ধাক্কায় সড়ক থেকে নীচে পড়ে যায়। ওই সময় গাড়িতে থাকা একজন আহত হন।



