Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বাসের ধাক্কায় ভবঘুরে মহিলার মৃত্যু

বাসের ধাক্কায় ভবঘুরে মহিলার মৃত্যু
  • ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, মানবাজার: বাসের ধাক্কায় এক ভবঘুরে মহিলার মৃত্যু হল। বুধবার সন্ধ্যা ৭টা নাগাদ পুরুলিয়ার বরাবাজার থানার বামনিডির কৃষকবাজারের কাছে এঘটনা ঘটেছে। পুলিস জানিয়েছে, ওইদিন সন্ধ্যা নাগাদ একটি বাস ঝাড়খণ্ডের কাটিং থেকে বরাবাজারের দিকে আসছিল। কৃষকবাজারের সামনে এক ভবঘুরে মহিলাকে বাসটি সজোরে ধাক্কা মারে। স্থানীয়রা ওই মহিলাকে উদ্ধার করে বরাবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। কিন্তু সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ওইদিন রাতেই বামনিডি গ্রামের বাসিন্দা শুকদেব মাহাত  ঘাতক বাসের চালকের বিরুদ্ধে বরাবাজার থানায় মামলা রুজু করেন। তাঁর অভিযোগ, বাসটি প্রচণ্ড জোরে চলছিল। পুলিস বৃহস্পতিবার দেহ ময়নাতদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাত মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। তবে এদিন সন্ধ্যা অবধি ওই মহিলার পরিচয় জানা যায়নি।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ