সংবাদদাতা, দিনহাটা: মাঠেঘাটে নয়, একদম সুস্বাস্থ্য কেন্দ্রের সামনেই বোমাবাজি। ঘটনাটি দিনহাটার। সোমবার গভীর রাতে বাসন্তীরহাট সুস্বাস্থ্য কেন্দ্রের সামনে এই বোমাবাজি হয়। এতে সুস্বাস্থ্য কেন্দ্রে রোগী পরিজনদের প্রতিক্ষালয়ের ক্ষয়ক্ষতি হয়। রাজনৈতিক কোন্দলকে কেন্দ্র করেই রাতবিরেতে এই বোমাবাজি বলে মনে করছেন সাধারণ মানুষ। এলাকায় তৃণমূলের গোষ্ঠী কোন্দল নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। যদিও সেটা অস্বীকার করে বিজেপির ঘারে দায় চাপিয়েছে তৃণমূল।
Advertisement
দিনহাটা-২ ব্লকের বুড়িহাট ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান পিঙ্কি বর্মনের স্বামী গৌতম বর্মন এবং তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি দীপক বর্মন একই গোষ্ঠীর। তাদের বিপক্ষে উপপ্রধান ও অঞ্চল চেয়ারম্যান মদন বর্মনের নেতৃত্বে রয়েছে অন্য গোষ্ঠী। দু’দিন আগে খট্টিমারি সুকান্ত বিদ্যাপীঠে তৃণমূল কংগ্রেসের সভার কথা ছিল। দুই গোষ্ঠীর সমর্থকদের কোন্দলে সেই সভা ভণ্ডুল হয়ে যায়। এরপর থেকে এলাকায় উত্তেজনা বাড়তে থাকে। তার রেশ ধরেই সোমবার রাতে বোমাবাজি ঘটে।
এই ব্যাপারে তৃণমূলের বুড়িরহাট দুই নম্বর অঞ্চল সভাপতি দীপক বর্মন বলেন, প্রকাশ্যে বিজেপির কোনও কর্মসূচি না থাকলেও তাদের অনেক সমর্থক রয়েছে। তারাই রাতের বেলা বোমাবাজির ঘটনা ঘটিয়েছে। তৃণমূল কংগ্রেসের অঞ্চল চেয়ারম্যান মদন বর্মন আবার এতে রাজনৈতিক যোগ দেখছেন না। বলেন, আমাদের দলে কোনও কোন্দল নেই। বোমাবাজির ঘটনা রাজনৈতিক বিষয় না। রাতের অন্ধকারে সমাজ বিরোধীদের কাণ্ড এটি।
অভিযোগের জবাবে বিজেপির কোচবিহার জেলা সম্পাদক অজয় রায় বলেন, রাজ্যটা বোমার শিল্পের আঁতুড়ে পরিণত হয়েছে। আবাস যোজনার কিছু টাকা ঢুকেছে নেতাদের পকেটে। তার কাটমানি নিয়ে তৃণমূল নেতারা এমন করছে। এই ঘটনার সঙ্গে কোনওভাবেই বিজেপি জড়িত নয়।

পড়ে রয়েছে বোমার সুতলি। - নিজস্ব চিত্র।