নয়াদিল্লি: টেলিকম সেক্টরে বরাদ্দ বাড়ানোর প্রস্তাব দিল কেন্দ্র। রবিবার পেশ হওয়া কেন্দ্রীয় বাজেটে টেলিকম খাতে ৭৩ হাজার ৯৯০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে। এক্ষেত্রে রাষ্ট্রায়ত্ত সংস্থা বিএসএনএল পাচ্ছে ২৮ হাজার ৪৭৩ কোটি টাকা।

গত অর্থবর্ষে টেলিকম খাতে বরাদ্দের পরিমাণ ছিল ৫৩ হাজার কোটি। এবার প্রায় ৩৮ শতাংশ বেড়ে তা হয়েছে ৭৩ হাজার ৯৯০ কোটি টাকা। টেলিকম মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার কথায়, একাধিক প্রকল্প বাস্তবায়নের কথা মাথায় রেখে এই বরাদ্দ বৃদ্ধি। ভারতনেট প্রজেক্ট, বিএসএনলের মূলধন বৃদ্ধি, স্পেকট্রামের খরচ, নেটওয়ার্ক স্থাপন, টেলি যোগাযোগ ব্যবস্থার মতো একাধিক অভ্যন্তরীণ চাহিদার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ।