Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বিশেষভাবে সক্ষমদের নিয়ে প্রতিযোগিতা

বিশেষভাবে সক্ষমদের নিয়ে প্রতিযোগিতা
  • ৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পতিরাম: বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের নিয়ে বিশেষ প্রতিযোগিতামূলক অনুষ্ঠান করল বালুরঘাট সদর চক্র সম্পদ কেন্দ্র। বুধবার বালুরঘাটের বিদ্যাসাগর বিদ্যাপীঠ প্রাথমিক বিদ্যালয়ে বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের নিয়ে বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক খেলা হয়। অনুষ্ঠানে  ছিলেন চেয়ারম্যান সন্তোষ হাঁসদা, সমগ্র শিক্ষা মিশনের এডিপিও রাহুল আমিন, বালুরঘাট সদর চক্রের এসআই পিঙ্কু সরকার, বালুরঘাটের বিডিও সম্বল ঝা। এবিষয়ে সন্তোষ হাঁসদা বলেন, বিশেষভাবে সক্ষমদের সমাজের মূলস্রোতে আনতে এই উদ্যোগ। পড়ুয়ারা বসে আঁকো প্রতিযোগিতা, পাসিং দ্য বল সহ বিভিন্ন খেলায় অংশ নেয়। এসআই পিঙ্কু সরকার বলেন, যারা আসতে পারেনি তাদের বাড়িতে গিয়েও এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হবে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ