ইন্দোর: তিনি বিশেষভাবে সক্ষম। তাই সরকারি চাকরি পেয়েছেন ‘কোটা’য়। এহেন মহিলা সরকারি কর্মীর নাচের ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে তুমুল বিতর্ক। মধ্যপ্রদেশের এই ঘটনায় তাজ্জব নেটিজেনরা। কীভাবে সত্য লুকিয়ে চাকরি পেলেন ওই মহিলা? উঠছে প্রশ্ন। বিতর্কের মুখে পড়ে সাফাই দিয়েছেন অভিযুক্ত সরকারি কর্মী প্রিয়াঙ্কা কদম। তাঁর দাবি, নিয়োগ প্রক্রিয়ায় কোনওরকম ত্রুটি ছিল না। ঘটনায় তদন্তের আর্জি জানিয়েছে ন্যাশনাল এডুকেটেড ইয়ুথ ইউনিয়নে। প্রিয়াঙ্কার প্রতিবন্ধী শংসাপত্র যাচাই ও ভোপাল এইমসের ডাক্তারদের অধীনে পরীক্ষার দাবি জানিয়েছে তারা।



