Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বিশেষভাবে সক্ষম বালিকাকে বাড়ি ফেরাল পুলিস

বিশেষভাবে সক্ষম বালিকাকে বাড়ি ফেরাল পুলিস
  • ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বিষ্ণুপুর: বিশেষভাবে সক্ষম বালিকাকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিল কোতুলপুর থানার পুলিস। বাড়ি থেকে পালিয়ে বাসে উঠে পড়েছিল বছর দশেকের ওই বালিকা। তার সঙ্গে পরিবারের কাউকে না দেখে কোতুলপুরে বাস থেকে নামিয়ে দেওয়া হয়। সে আর ফেরার পথ খুঁজে পায়নি। এদিক-ওদিক ঘুরতে ঘুরতে কোতুলপুরের জলিঠা মোড়ে পৌঁছয় সে। শুক্রবার সন্ধ্যায় সেখানে পুলিস তাকে উদ্দেশ্যহীনভাবে ঘুরতে দেখে উদ্ধার করে। কিন্তু ওই বালিকা কথা বলতে বা শুনতে না পারায় তার পরিচয় জানা যাচ্ছিল না। এরপর পুলিস তার ছবি বিভিন্ন থানায় পাঠানো হয়। তখন জানা যায়, ওই বালিকার বাড়ি সিমলাপালের লক্ষ্মীসাগর এলাকার খাপময়না গ্রামে। শনিবার মেয়েটির বাবা-মা কোতুলপুরে এলে বালিকাকে তাদের হাতে তুলে দেওয়া হয়। কোতুলপুর থানার ওসি বিন্ধেশ্বর গড়াই বলেন, ওই বালিকাকে উদ্ধার করে থানার চাইল্ড ফ্রেন্ডলি কর্নারে রাখা হয়েছিল। সে কথা বলতে পারে না। পরিষ্কার শুনতেও পায় না। তবে নিজের নামটুকু খাতায় লিখতে পেরেছিল। শনিবার তাকে বাবা-মায়ের হাতে তুলে দেওয়া হয়েছে। বালিকার বাবা বলেন, শুক্রবার সকালে বাড়ির উঠোনে খেলতে খেলতে হঠাৎ উধাও হয়ে যায়। খোঁজ করেও না পেয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে পোস্ট করা হয়। বিকেলে পুলিসকে জানানো হয়। রাতে খবর পাই, আমার মেয়ে কোতুলপুর থানায় রয়েছে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ