Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিশেষ সাক্ষ্যদান ঘিরে চুঁচুড়া আদালতে বেনজির নিরাপত্তা

বিশেষ সাক্ষ্যদান ঘিরে চুঁচুড়া আদালতে বেনজির নিরাপত্তা
  • ৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: বুধবার একটি বিশেষ সাক্ষ্যদানকে ঘিরে চুঁচুড়া আদালত ও সংলগ্ন এলাকায় অভূতপূর্ব নিরাপত্তার ব্যবস্থা করেছিল চন্দননগর পুলিস কমিশনারেটে। এদিন সকাল থেকেই নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছিল আদালত সংলগ্ন দীর্ঘ এলাকা। যা নিয়ে রীতিমতো শহরময় গুঞ্জন ছড়িয়েছিল। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে অবশ্য বিষয়টি প্রকাশ্যে আসে। আদালত ও পুলিস সূত্রে জানা গিয়েছে, বেশকয়েক বছর আগে চুঁচুড়া হাসপাতালের ভিতরে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছিলেন টোটন বিশ্বাস। হুগলির সাবেক ডন টোটনের উপরে হামলার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল। সেই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছিল একদা টোটনেরই সঙ্গী ডাকসাইটে দুষ্কৃতী বাবু পালকে। ঘটনার সময় টোটন নিজেও পুলিস হেফাজতেই আদালতে এসেছিল। এদিন দু’জনকেই চুঁচুড়া আদালতে হাজির করা হয়েছিল। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ