Bartaman Logo
১১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / ব্যবসা

বিশেষ মুহরত ট্রেডিংয়ে লগ্নির ঢল

দীপাবলি উপলক্ষ্যে শুক্রবার দিনভর বন্ধ থাকলেও সন্ধ্যার এক ঘণ্টার বিশেষ ‘মুহরত ট্রেডিং’য়ে ৩৩৫ পয়েন্ট বাড়ল বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স। থামে ৭৯,৭২৪ অঙ্কে। অন্যদিকে, ৯৯ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি বন্ধ হয়েছে ২৪,৩০৪ অঙ্কে।

বিশেষ মুহরত ট্রেডিংয়ে লগ্নির ঢল
  • ২ নভেম্বর, ২০২৪ ০০:০০
Prefer us on Google
নয়াদিল্লি: দীপাবলি উপলক্ষ্যে শুক্রবার দিনভর বন্ধ থাকলেও সন্ধ্যার এক ঘণ্টার বিশেষ ‘মুহরত ট্রেডিং’য়ে ৩৩৫ পয়েন্ট বাড়ল বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স। থামে ৭৯,৭২৪ অঙ্কে। অন্যদিকে, ৯৯ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি বন্ধ হয়েছে ২৪,৩০৪ অঙ্কে। নিফটির ৫০টির মধ্যে ৫২টি শেয়ারের দরই এদিন বেড়েছে। এর মধ্যে অন্যতম হল মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, ওএনজিসি, আদানি পোর্টস, বিইএল এবং টাটা মোটরস।প্রতিবছর দীপাবলিতে এক ঘণ্টার বিশেষ লেনদেনের সুযোগ দেয় বিএসই এবং এনএসই। যে প্রথার শুরু ১৯৫৭ সালে। এবছরে বিশেষ মুহরত ট্রিডিং চলে শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে৭টা পর্যন্ত। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ