সংবাদদাতা, শীতলকুচি: ছেলের চিকিৎসায় সাহায্যের আর্জি পরিবারের। শীতলকুচি ব্লকের নলগ্রাম এলাকার সাত বছরের শিশু কর্ণ বর্মন দীর্ঘদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছে। কর্ণের বাবা কৈলাস বর্মন জানান, এক বছর আগে ছেলে মাথায় বাঁশের আঘাত লাগে। এই ঘটনার কিছুদিন পরেই তার দু’টি হাত ও পা অসাড় হয়ে যায়। বিভিন্ন জায়গায় চিকিৎসা করার পরেও শারীরিক উন্নতি হয়নি। ছেলের ভালো চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। আমি ভিন রাজ্যে ইট ভাটায় কাজ করে কোনওরকমভাবে সংসার চালাই। ছেলের চিকিৎসা কিভাবে করবো বুঝে উঠতে পারছি না। কোনও সহৃদয় ব্যক্তি ছেলের চিকিৎসায় সাহায্য করলে উপকৃত হব।



