নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: বড়শুলে সরকারি জায়গায় নির্মাণ কাজ হওয়ায় কড়া পদক্ষেপ নিল প্রশাসন। ফাঁকা জায়গায় দোকান ঘর তৈরি করা হয়েছিল। সেগুলি কীভাবে নির্মাণ হল, তা পঞ্চায়েতের কাছে জানতে চাওয়া হয়েছে। পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েশা রানি এ বলেন, সরকারি জায়গায় কোনওভাবেই অবৈধ নির্মাণ করা যাবে না। যে বা যারা করবে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এর আগে গাংপুরে খাসজমি দখল হয়। প্রশাসনের কাছে অভিযোগ আসার পরই ব্যবস্থা নেওয়া হয়।



