সংবাদদাতা, বর্ধমান: শক্তিগড় থানার বড়শুলে লরির ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মৃতার নাম আন্না রুইদাস(৬৪)। শক্তিগড় থানার আমড়াতে তাঁর বাড়ি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেলে ব্যাঙ্ক থেকে তিনি হেঁটে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে বড়শুলের কাছে একটি লরি তাঁকে ধাক্কা মারে। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘণ্টাখানেক পর তিনি মারা যান। পুলিস লরিটি আটক করেছে।
Advertisement
আত্মঘাতী যুবক: বর্ধমান শহরের ভাড়াবাড়িতে কীটনাশক খেয়ে এক যুবক আত্মঘাতী হয়েছেন। মৃতের নাম সৌরভ দাস(২৫)। হাওড়ার লিলুয়া থানার বাইগাছি গ্রামে তাঁর বাড়ি। তিনি একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন। কর্মসূত্রে বর্ধমানে বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। পুলিস সূত্রে জানা গিয়েছে, দিনকয়েক আগে বাড়িতে তিনি কীটনাশক খান। তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার রাতে তিনি মারা যান। তাঁর আত্মহত্যার কারণ নিয়ে ধন্দে পরিবারের লোকজন।
অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু বৃদ্ধার: বাঁকুড়ার কোতুলপুর থানার রানাহাট গ্রামে অগ্নিদগ্ধ হয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মৃতার নাম সায়েরা বিবি(৭৫)। দিনকয়েক আগে বাড়িতে তিনি অগ্নিদগ্ধ হন।
অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু বৃদ্ধার: বাঁকুড়ার কোতুলপুর থানার রানাহাট গ্রামে অগ্নিদগ্ধ হয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মৃতার নাম সায়েরা বিবি(৭৫)। দিনকয়েক আগে বাড়িতে তিনি অগ্নিদগ্ধ হন।



