Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বড়শুলে জলের সমস্যায় ভোগান্তি  

বড়শুলে জলের সমস্যায় ভোগান্তি
 
  • ৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: বড়শুল-২ পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, পাইপলাইনে ঠিকমতো জল যাচ্ছে না। তাঁরা ব্লক প্রশাসনের কাছে বিষয়টি জানিয়েছেন।
Advertisement
এলাকার বাসিন্দারা বলেন, কয়েকদিন ধরেই ঠিক সময়ে জল পাওয়া যাচ্ছে না। কখনও কখনও জল এলেও তা পর্যাপ্ত নয়। জলের অপচয় বন্ধ করতে লাগাতার অভিযান চলছে। অবৈধ সংযোগ বিচ্ছিন্ন হলে বহু জায়গায় সমস্যা মিটে যাবে। পঞ্চায়েত সমিতির সদস্য পরম কোনার বলেন, পিএইচইর সঙ্গ কথা হয়েছে। খুব তাড়াতাড়ি সমস্যা মিটে যাবে।-ফাইল চিত্র
সম্পর্কিত সংবাদ