Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বড়শুলে বালি বোঝাই দু’টি ট্রাক্টর সহ ধৃত ২

বড়শুলে বালি বোঝাই দু’টি ট্রাক্টর সহ ধৃত ২
  • ২১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বর্ধমান: বালি বোঝাই দু’টি ট্রাক্টর বাজেয়াপ্ত করেছে শক্তিগড় থানার পুলিস। বালির অবৈধ কারবারে জড়িত থাকার অভিযোগে ট্রাক্টর দু’টির চালককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিস জানিয়েছে, বৃহস্পতিবার রাতে বড়শুলের দিক থেকে বালি বোঝাই ট্রাক্টর দু’টি পাল্লারোডের দিকে যাচ্ছিল। বড়শুল মিলগেটের কাছে পুলিস ট্রাক্টর দু’টিকে আটকায়। বড়শুলে দামোদর নদ থেকে অবৈধভাবে বালি তুলে তা চড়া দামে বিক্রির জন্য ট্রাক্টরে করে নিয়ে যাওয়া হচ্ছিল বলে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জেনেছে পুলিস। ধৃতদের শুক্রবার বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হলে দু’দিনের পুলিসি হেফাজত মঞ্জুর করেন ভারপ্রাপ্ত সিজেএম।
Advertisement
সম্পর্কিত সংবাদ