সংবাদদাতা, তুফানগঞ্জ: এক যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার সকালে বাড়ির পাশে বাঁশঝাড় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনাটি ঘটে তুফানগঞ্জ থানার চিলাখানা ১ গ্রাম পঞ্চায়েতের আমলাগুঁড়ি মোয়ামারি এলাকায়। পুলিস জানিয়েছে, মৃতের নাম বিশ্বনাথ বর্মন (২৭)। তার বাড়ি সংশ্লিষ্ট এলাকায়। গত দুদিন থেকে নিখোঁজ ছিলেন তিনি। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কোচবিহার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।



