সংবাদদাতা, কালনা: শীতের পড়তেই পূর্বস্থলী-১ ব্লকে বাঁশদহ বিলে হাজার হাজার বিদেশি পাখির আগমন ঘটে। যা দেখতে ভিড় করেন পর্যটকরা। তাঁদের নৌকা বিহারের জন্য মাঝি ও মৎস্যজীবীদের নিয়ে শনিবার বৈঠক হল। বাঁশদহ বিলের পাড়ে ওই বৈঠকে মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা সহ মৎস্য অধিকর্তা শুভব্রত চট্টোপাধ্যায়, পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক প্রমুখ উপস্থিত ছিলেন। বৈঠকে মৎস্যজীবীদের উন্নয়ন সহ নৌকা বিহারে মাঝিদের প্রশিক্ষণ দেওয়ার বিষয়ে আলোচনা হয়। বৈঠকে ঠিক হয় ১৭ ডিসেম্বর মাঝিদের পাখি সম্পর্কে গাইড ও প্রশিক্ষণ দেওয়া হবে।
Advertisement
এবারও কয়েক হাজার পাখি বাঁশদহ ও চাঁদের বিলে এসেছে। তাই দেখার জন্য পর্যটকরা ভিড় করছেন। বিলের জলে নৌকায় ঘুরে পর্যটকদের পাখি দেখার আগ্রহ বৃদ্ধি পেয়েছে। তাই মন্ত্রী পর্যটকদের কথা ভেবে নৌকা বিহারের উদ্যোগ নিয়েছেন।



