সংবাদদাতা, পুরুলিয়া: বিশ্ববিদ্যালয় স্তরে ফুটবল প্রতিযোগিতাতে সাফল্য পেল সিধো-কানহো-বীরসা বিশ্ববিদ্যালয়। পুরুলিয়ার সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ের ফুটবল টিম এ বছরে অল ইন্ডিয়া ইউনিভার্সিটি আয়োজিত ইস্ট জোনের চারটি টিমের মধ্যে জায়গা করে নেওয়ায় বিশ্ববিদ্যালয়ের জাতীয় স্তরে খেলার যোগ্যতা অর্জন করল। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, ইস্ট জোনে এবছর ৪১ টি টিম অংশ নেয়। তার মধ্যে এসকেবিইউ এর টিম সি গ্রুপের চাম্পিয়ন হয়। তারা যথাক্রমে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে ৪-২, কল্যাণী বিশ্ববিদ্যালয়কে ৫-৪, রাধা গোবিন্দ ইউনিভার্সিটিকে (ঝাড়খণ্ড) ৯-১, এবং সম্বলপুর ইউনিভার্সিটিকে (ওড়িশা) ৩-১ গোলে হারিয়েছে । বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত স্পোর্টস অফিসার অধ্যাপক রাজকুমার মোদক বলেন, ‘সিধো-কানহো-বীরসা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই ঘটনা প্রথম। এবারই প্রথমেই বিশ্ববিদ্যালয় জাতীয় স্তরের প্রতিযোগিতায় খেলার যোগ্যতা অর্জন করল।’



