Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বিশ্ব ঐতিহ্য সপ্তাহ পালন  

বিশ্ব ঐতিহ্য সপ্তাহ পালন
 
  • ২৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: মালদহের পুখুরিয়া থানার কোকলামারি গ্রামে শনিবার রাতে ফতেপুর গম্ভীরা দলের উদ্যোগে বিশ্ব ঐতিহ্য সপ্তাহ পালন করা হল। ফতেপুর গম্ভীরা দল এবং দাদা ভাই মনসা গান দলের যৌথ উদ্যোগে জেলার ঐতিহ্যবাহী গম্ভীরা ও মনসা গান নিয়ে আলোচনা চক্রের আয়োজন করা হয়। এই প্রসঙ্গে জেলার অন্যতম গম্ভীরা শিল্পী নঘরিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবলু মণ্ডল বলেন, বিশ্ব ঐতিহ্য সপ্তাহ পালন উপলক্ষ্যে জেলার ঐতিহ্য গম্ভীরা গানের প্রসারের লক্ষ্যে এই আলোচনা চক্রের আয়োজন করা হয়। 
Advertisement
সম্পর্কিত সংবাদ