Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বিশ্ব ডুয়ার্স উৎসবে লিটল মাস্টার শেফ প্রতিযোগিতা

বিশ্ব ডুয়ার্স উৎসবে লিটল মাস্টার শেফ প্রতিযোগিতা
  • ১০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, আলিপুরদুয়ার: ১৯তম বিশ্ব ডুয়ার্স উৎসবের অষ্টম দিন বৃহস্পতিবার শিশু কিশোর মঞ্চে ডুয়ার্স লিটল মাস্টার শেফ প্রতিযোগিতায় নিপুণ হাতে খাবার তৈরি করে তাক লাগিয়ে দিল শিশুরা। প্রতিযোগিতায় শতাধিক শিশু কিশোর অংশ নেয়। উৎসবের শিশু কিশোর সংস্কৃতির উপ সমিতির যুগ্ম আহ্বায়ক উৎসেন্দু তালুকদার ও জয়িতা শীল বলেন, প্রতিযোগিতায় ১১৬ জন অংশ নেয়। সেরা মাস্টার শেফের শিরোপা ছিনিয়ে নিয়েছে শুভ্রদ্যুতি গুপ্তা। দ্বিতীয় হয়েছে আয়ুধী পণ্ডিত এবং তৃতীয় স্থান পেয়েছে বৈদিকা রায়। শিশুরাও যে চটজলদি সুস্বাদু খাবার বানাতে পারে তা দেখে অবাক হয়ে যান দর্শকরা। এদিন ডুয়ার্স উৎসবের শিশু কিশোর মঞ্চে একঝাঁক শিশুর খাবার বানানোর দৃশ্য তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলেন দর্শকরা।     
Advertisement
সম্পর্কিত সংবাদ