Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

বিশ্ব বন্যপ্রাণ দিবসে ছয় প্রাণীকে   ফেরানো হল নিজেদের বাসস্থানে

সোমবার ছিল বিশ্ব বন্যপ্রাণ দিবস। উদ্ধার হওয়া ৬টি প্রাণীকে এদিন তাদের স্বাভাবিক আবাসস্থলে ফেরানো হয়। হাওড়া বনবিভাগের উদ্যোগে এবং একটি স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় এক অনুষ্ঠানে উদ্ধার হওয়া প্রাণীগুলিকে পরিবেশে ছেড়ে দেওয়া হয়।

বিশ্ব বন্যপ্রাণ দিবসে ছয় প্রাণীকে   ফেরানো হল নিজেদের বাসস্থানে
  • ৫ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, উলুবেড়িয়া: সোমবার ছিল বিশ্ব বন্যপ্রাণ দিবস। উদ্ধার হওয়া ৬টি প্রাণীকে এদিন তাদের স্বাভাবিক আবাসস্থলে ফেরানো হয়। হাওড়া বনবিভাগের উদ্যোগে এবং একটি স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় এক অনুষ্ঠানে উদ্ধার হওয়া প্রাণীগুলিকে পরিবেশে ছেড়ে দেওয়া হয়।
Advertisement
হাওড়া জেলার বিস্তীর্ণ জলাভূমি ও নদী তীরবর্তী বিভিন্ন ঝোপঝাড়, জঙ্গলে রাজ্যপ্রাণী বাঘরোল থেকে বনবিড়াল, সজারু সহ বহু পশুপাখির বসবাস। যদিও বিভিন্ন সময়ে গাড়ির ধাক্কায় এই প্রাণীগুলি আহত হয়। তাদের উদ্ধার করে নিয়ে যায় বনদপ্তর। এরপরে চিকিৎসা করে উদ্ধার হওয়া প্রাণীগুলি সুস্থ হলে ফের তাদের পুরনো পরিবেশে ফিরিয়ে দেওয়া হয়। সেই মতো এদিন বাগনান ও পার্শ্ববর্তী এলাকা থেকে উদ্ধার হওয়া ৫টি সজারু এবং ১টি বনবিড়ালকে তাদের স্বাভাবিক আবাসস্থলে ফিরিয়ে দেওয়া হয়। এদিন বাগনানের হারোপ গ্রামে দামোদর তীরবর্তী এলাকার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগনানের বিধায়ক অরুণাভ সেন, বন ও ভূমি কর্মাধ্যক্ষ মানস বসু, বন বিভাগের উলুবেড়িয়ার রেঞ্জার রাজেশ মুখোপাধ্যায়, খালোড় গ্রাম পঞ্চায়েতের প্রধান ঝিন্দন প্রধান প্রমুখ।-নিজস্ব চিত্র
Advertisement
সম্পর্কিত সংবাদ