জম্মু, ৫ এপ্রিল: জম্মু ও কাশ্মীরে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা ফের ব্যর্থ করল বিএসএফ। জওয়ানদের গুলিতে মৃত্যু হয়েছে এক পাক অনুপ্রবেশকারীর। শনিবার এ কথা জানিয়েছেন বিএসএফের মুখপাত্র।
জম্মু, ৫ এপ্রিল: জম্মু ও কাশ্মীরে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা ফের ব্যর্থ করল বিএসএফ। জওয়ানদের গুলিতে মৃত্যু হয়েছে এক পাক অনুপ্রবেশকারীর। শনিবার এ কথা জানিয়েছেন বিএসএফের মুখপাত্র।
শুক্রবার গভীর রাতে জম্মুতে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করে এক পাক অনুপ্রবেশকারী। বিষয়টি নজর এড়ায়নি বিএসএফ জওয়ানদের। তাকে বার বার সতর্ক করা হয়। কিন্তু জওয়ানদের কথায় কর্ণপাত না করে তখনও ভারতে প্রবেশের চেষ্টা করে ওই অনুপ্রবেশকারী। এই পরিস্থিতিতে গুলি চালায় বিএসএফ। তাতেই মৃত্যু হয়েছে পাক অনুপ্রবেশকারীর। মৃত পাক অনুপ্রবেশকারীর পরিচয় জানা যায়নি। কী উদ্দেশ্যে সে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে জম্মুর আর এস পুরা সেক্টরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।