বাসে করে পরীক্ষা দিতে যাচ্ছিল নবম শ্রেণির দুই ছাত্রী। ড্রাইভার এবং কন্ডাক্টর ছাড়া বাসে আরও দু’জন ছিল। হঠাৎই পড়ুয়াদের উদ্দেশে অশ্লীল মন্তব্য ভেসে আসে। তা শুনে আর ওই বাসে থাকতে চায়নি পড়ুয়ারা। তবে বারবার বলা সত্ত্বেও চালক বাস থামায়নি। শুধু তাই নয়, পিছনের দরজা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়। অগত্যা চলন্ত বাসের সামনের দরজা থেকে ঝাঁপ দেয় ছাত্রীরা। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ডামো জেলায়। অভিযুক্ত বাস চালক, কন্ডাক্টর এবং অন্য দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিস।



