Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বাস ও লরির সংঘর্ষ, জখম ১

বাস ও লরির সংঘর্ষ, জখম ১
  • ১২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ধূপগুড়ি: বুধবার ধূপগুড়ির আংরাভাসা এলাকায় বাস ও লরির সংঘর্ষে জখম হলেন এক যাত্রী। এদিন বানারহাট থেকে ধূপগুড়ির দিকে আসছিল একটি বাস। বাসটিকে মুখোমুখি ধাক্কা মারে একটি লরি। বাসে থাকা এক যাত্রী জখম হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন দমকলকর্মীরা। তাঁরা জখম যাত্রীকে উদ্ধার করে ধূপগুড়ি হাসপাতালে নিয়ে যান। ঘটনায় বেশ কিছুক্ষণ ওই পথে যান চলাচল বন্ধ থাকে। পুলিস ঘটনাটি খতিয়ে দেখছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ