নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: বয়স ভাঁড়িয়ে অ্যাথলিট মিটে অংশ নেওয়ার অভিযোগ উঠল এক প্রতিযোগীর বিরুদ্ধে। যদিও শেষ মুহূর্তে তা ধরে ফেলেন জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার কর্তারা। ডিএসএ’র সহ সভাপতি অলক সরকার জানিয়েছেন, নকল বার্থ সার্টিফিকেট জমা দিয়ে ৬০০ মিটার দৌড়ে অংশ নিয়েছিল ওই প্রতিযোগী। পরে যাচাই করতেই তা ধরে পড়ে যায়।



