Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বোরোয় টটকো নদী থেকে মহিলার দেহ উদ্ধার, চাঞ্চল্য

বোরোয় টটকো নদী থেকে মহিলার দেহ উদ্ধার, চাঞ্চল্য
  • ১০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, মানবাজার: বোরোয় টটকো নদী থেকে এক মহিলার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। পুলিস জানিয়েছে, মৃতার নাম সুন্দরী টুডু(৫০)। বাড়ি বোরো থানার সিমটুনি গ্রামে। বৃহস্পতিবার বিকেলে পুলিস তাঁর দেহ উদ্ধার করে। ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিস। স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা কয়েক দিন ধরে নিখোঁজ ছিলেন। বাড়ি থেকে দু’কিমি দূরে এদিন টটকো সেতুর নীচে দেহটি ভাসছিল। মানবাজার-বান্দোয়ান রাস্তা নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা দেহটি দেখতে পান। খবর দেওয়া হয় থানায়। পুলিস জল থেকে দেহটি উদ্ধার করে। কীভাবে তাঁর মৃত্যু হল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পুলিস জানিয়েছে, আজ, শুক্রবার পুরুলিয়া দেবেন মাহাত মেডিক্যাল কলেজ হাসপাতালে দেহটির ময়নাতদন্ত হবে। ময়নাতদন্তের পরেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ঘটনার তদন্ত 
Advertisement
শুরু হয়েছে।
সম্পর্কিত সংবাদ