Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ব্রাউন সুগার উদ্ধার করল জিআরপি

ব্রাউন সুগার উদ্ধার করল জিআরপি
  • ২০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, মালদহ: ফের সক্রিয় উত্তর-পূর্ব ভারতের মাদক পাচার চক্র। রবিবার সন্ধ্যায় ২ কেজি ৯৮ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করল মালদহ টাউন জিআরপি। জানা গিয়েছে, ধৃতের নাম ইসমাইল শেখ। তার বাড়ি মুর্শিদাবাদ জেলার সুতি থানার চাঁদনিচক এলাকায়। 
Advertisement
শিলিগুড়ি জিআরপির এসআরপি কুনওয়ার ভূষণ সিং জানান, মালদহ টাউন স্টেশন থেকে ২ কেজি ৯৮ গ্রাম উদ্ধার করে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। 
জিআরপি সূত্রে জানা গিয়েছে, ব্রাউন সুগার পাচার হচ্ছে খবর আসার পর রবিবার সন্ধ্যায় মালদহ টাউন স্টেশনে নজরদারি বাড়ানো হয়। সন্ধ্যা ছ’টা দশ মিনিট নাগাদ ডাউন কাটিহার-হাওড়া এক্সপ্রেস মালদহ টাউন স্টেশনে এসে পৌঁছয়। ওই ট্রেনের নির্দিষ্ট কামরায় তল্লাশি চালান জিআরপি কর্মীরা। সেই সময় ইসমাইলের সঙ্গে থাকা একটি ব্যাগ থেকে পাঁচ প্যাকেট ব্রাউন সুগার উদ্ধার হয়। 
ইসমাইল উত্তর-পূর্ব ভারতের ডিমাপুর থেকে আসছিল। মুর্শিদাবাদের সুতি পর্যন্ত তার ট্রেনের টিকিট কাটা ছিল। তদন্তকারীদের অনুমান, এই ব্রাউন সুগার মালদহ-মুর্শিদাবাদ রুট দিয়ে দেশের অন্যত্র পাচারের উদ্দেশ্য ছিল। ধৃতের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করেছে জিআরপি।
সম্পর্কিত সংবাদ