Bartaman Logo
২৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

ব্রাউন সুগার সহ গ্রেপ্তার ১

পুলিসের চোখে ধুলো দিতে মাদক পাচারে কারবারিরা এখন নাবালকদের ক্যারিয়ার হিসেবে ব্যবহার করছে। শনিবার দুপুরে আলিপুরদুয়ারের সোনাপুর চৌপথিতে কোচবিহারের পুন্ডিবাড়ির এক ব্যক্তিকে ব্রাউন সুগার দিতে এসে পুলিসের হাতে ধরা পড়ল মালদহের এক নাবালক।

ব্রাউন সুগার সহ গ্রেপ্তার ১
  • ২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, আলিপুরদুয়ার: পুলিসের চোখে ধুলো দিতে মাদক পাচারে কারবারিরা এখন নাবালকদের ক্যারিয়ার হিসেবে ব্যবহার করছে। শনিবার দুপুরে আলিপুরদুয়ারের সোনাপুর চৌপথিতে কোচবিহারের পুন্ডিবাড়ির এক ব্যক্তিকে ব্রাউন সুগার দিতে এসে পুলিসের হাতে ধরা পড়ল মালদহের এক নাবালক। মালদহের কালিয়াচকের বাসিন্দা ওই নাবালক এদিন বাসে করে ওই মাদক সোনাপুরে নিয়ে এসেছিল। খবর পেয়ে পুলিস সোনাপুর চৌপথিতে আগে থেকেই ফাঁদ পেতেছিল। বাস থেকে নেমে সে যখন ব্রাউন সুগারের প্যাকেট আমিনুল হকের হাতে দিচ্ছিল তখনই পুলিস তাকে আটক করে। গ্রেপ্তার করা হয় আমিনুলকে। ১৯৮ গ্রাম ব্রাউন সুগার পুলিস বাজেয়াপ্ত করেছে।
Advertisement
পুলিস জানিয়েছে, উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য দুই লক্ষ টাকা। পুলিস সুপার ওয়াই রঘুবংশী বলেন, মাদক পাচারে দুষ্কৃতীরা এখন কম বয়সী ছেলেদের ব্যবহার করছে। কিন্তু তাতে কোনও লাভ হবে না। আমরা প্রতিনিয়ত নজরদারি চালাচ্ছি।
Advertisement
সম্পর্কিত সংবাদ