Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বারোটি ভেড়ার মৃত্যুর পর রঘুনাথপুরের গ্রামে রাত পাহারায় আতঙ্কিত গ্রামবাসীরা

বারোটি ভেড়ার মৃত্যুর পর রঘুনাথপুরের গ্রামে রাত পাহারায় আতঙ্কিত গ্রামবাসীরা
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, রঘুনাথপুর: অজানা জন্তুর আক্রমণে ১২টি ভেড়ার মৃত্যুর পরেই রঘুনাথপুর থানার গোবরান্দা গ্রামে বিশেষ নজরদারি শুরু করেছে বনদপ্তর।  শনিবার রাত থেকে গ্রামে বনকর্মীরা পাহারা দিতে শুরু করেছেন। ফলে গ্রামবাসীরা অনেকটাই দুশ্চিন্তা মুক্ত হয়েছেন।
Advertisement
বনদপ্তরের তরফে জানা গিয়েছে, ওই রাতে গ্রামে তেমন কোনও জন্তু দেখতে পাওয়া যায়নি। আপাতত গ্রামে কয়েকদিন পাহারা দেওয়ার কাজ চলবে। সামনে পাবড়া পাহাড় রয়েছে। তাই ওই পাহাড়ে নেকড়ে বা হায়না থাকার প্রচুর সম্ভাবনা রয়েছে। ওই দিন নেকড়ে বা হায়না জাতীয় জন্তুর আক্রমণে ভেড়াগুলির মৃত্যু হয়ে থাকবে। রঘুনাথপুর থানার গোবরান্দা গ্রামে অজানা জন্তুর আক্রমণে ১২টি ভেড়ার মৃত্যু হয়েছিল। শনিবার সকালে বিষয়টি নজরে আসতেই গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়েন। বনদপ্তর ও প্রশাসনের তরফে গ্রামবাসীদের অযথা আতঙ্কিত না হওয়ার জন্য আশ্বস্ত করা হয়। রাত পাহারা চলছে। রঘুনাথপুরের রেঞ্জার নীলাদ্রি সখা বলেন, গ্রামে বনকর্মীরা পাহারা দিচ্ছেন। অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই।
Advertisement
সম্পর্কিত সংবাদ