নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: বর্ষবরণের রাত নিয়ে প্রস্তুতি তুঙ্গে শিলিগুড়িতে। ২০২৪-এর বিদায় এবং ২০২৫ সালকে স্বাগত জানাতে বিভিন্ন ক্লাব, সংগঠন এমনকী রেস্তরাঁ, বারের উদ্যোগে চলছে প্রস্তুতি। কয়েকটি বিলাসবহুল ক্লাব সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে প্রচারেও নেমেছে। বর্ষবরণের রাতে বেলেল্লাপনা করলে কিংবা আকণ্ঠ মদ্যপান করে রাস্তায় চললে সরাসরি ঠাঁই হতে পারে শ্রীঘরে। নজরদারির জন্য এবার ড্রোন নামাচ্ছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিস। প্রশাসনের তরফে একাধিক সুরক্ষা ব্যবস্থা রাখার পাশাপাশি এবার সংযোজন এই ড্রোন। শহরের যেসব এলাকায় বার, পাব আছে সেসসব জায়গায় উড়বে ড্রোন। শুধু তাই নয়, ঘিঞ্জি এলাকাগুলিতেও ড্রোন ওড়ানোর পরিকল্পনা নিয়েছে পুলিস।
Advertisement
শিলিগুড়ি কমিশনারেটের ডেপুটি পুলিস কমিশনার (পশ্চিম) বিশ্বচাঁদ ঠাকুর বলেন, বর্ষবরণের অনুষ্ঠান ঘিরে কোনওরকম বেয়াদপি বরদাস্ত করা হবে না। আমরা নিরাপত্তা বাড়াচ্ছি। মদ্যপান করে বাইক, গাড়ি চালানো কিংবা রাস্তায় বেলেল্লাপনা করলে সঙ্গে সঙ্গে অ্যাকশন নেওয়া হবে। আমরা চাই না কোনওরকম ঝুট-ঝামেলায় কেউ জড়িয়ে পড়ুক। নজরদারি চালাতে ড্রোনের ব্যবস্থাও করা হচ্ছে।
ইংরেজি বর্ষবরণকে ঘিরে শিলিগুড়ি শহরে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা বা অপরাধ সংগঠিত না হয় তারজন্য অতিরিক্ত কিছু ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছে শিলিগুড়ি পুলিস কমিশনারেট। অপরাধ করে সহজেই ভিনরাজ্য কিংবা প্রতিবেশী রাষ্ট্র নেপালে কিংবা ভুটানে পালিয়ে যাওয়ার পথ রয়েছে শিলিগুড়িতে। তাই সতর্ক পুলিস প্রশাসন। এজন্য শহরের ট্রানজিট পয়েন্টে বিশেষ নজরদারি রাখতে টিম গড়া হচ্ছে। মদ্যপ অবস্থায় গাড়ি চালানো যাবে না। এ জন্য বিভিন্ন পয়েন্টে পুলিস কর্মীরা ‘ব্রেথালাইজার’ মেশিন নিয়ে থাকবেন। বিভিন্ন রাস্তায় ট্রাফিক পুলিস যানবাহনের গতি নিয়ন্ত্রণে অস্থায়ীভাবে বসাবে ব্যারিকেড। শহরের মূল পাঁচটি রাস্তা হিলকার্ট রোড, সেভক রোড, বিধান রোড, বর্ধমান রোড, এসএফ রোডে থাকবে এসব।
এছাড়াও পাড়ার মূল রাস্তাতেও থাকবে নজরদারি। শপিংমল, যেসব ক্লাব মধ্যরাত পর্যন্ত অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে তাদের ক্যাম্পাসের বাইরেও পুলিসের নজর থাকবে। মহিলাদের নিরাপত্তায় রাস্তায় থাকবে উইনার্স টিম, পুলিসের পিঙ্কভ্যান। এছাড়াও চারটি ক্যুইক রেসপন্স টিম, টহলদারি ভ্যান তো থাকবেই। বার, রেস্তরাঁর আশেপাশে সাদা পোশাকের পুলিস কর্মীরা ঘোরাফেরা করবেন। কোনওরকম বেয়াদপি হলেই সঙ্গে সঙ্গে আটক করে থানায় নিয়ে এসে অপরাধের গুরুত্ব বুঝে অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের হবে। এই সকল ব্যবস্থা ছাড়াও ড্রোনের ব্যবস্থা রাখা হচ্ছে। বিভিন্ন শপিংমল ও যেসকল জায়গায় পরপর কয়েকবেশি বার রয়েছে সেখানেই ড্রোন উড়াবে বলে স্থির করেছে মেট্রোপলিটন পলিস।