Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বর্ষায় ভেঙে যাওয়া কালভার্ট সারানোর উদ্যোগ পুরসভার

বর্ষায় ভেঙে যাওয়া কালভার্ট সারানোর উদ্যোগ পুরসভার
  • ১০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, বিষ্ণুপুর: গত বর্ষায় ঐতিহাসিক লালবাঁধের জলের তোড়ে ধসে গিয়েছিল রাস্তার কালভার্ট। যার ফলে গত কয়েকমাস ধরে যাতায়াতের সমস্যায় ভুগছিলেন একাধিক গ্রামের বাসিন্দা। তাঁরা বারবার ওই কালভার্ট মেরামতির দাবি তুলেছিলেন। অবশেষে বিষ্ণুপুর পুরসভা সেই কালভার্ট মেরামতির উদ্যোগ নিয়েছে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, বড় পাইপ ও বালির বস্তা দিয়ে কালভার্ট মেরামতির কাজ শুরু হয়েছে। কয়েকদিনের মধ্যেই তা চলাচলের যোগ্য করে দেওয়া হবে। এতে পড়ুয়া এবং স্থানীয় বাসিন্দারা খুশি। হয়েছেন। 
Advertisement
বিষ্ণুপুর পুরসভার চেয়ারম্যান গৌতম গোস্বামী বলেন, গত বর্ষায় বাঁধের জলের তোড়ে শিরোমনিপুর যাওয়ার রাস্তার একটি কালভার্ট ভেঙে যায়। সেটি মেরামতির কাজ শুরু হয়েছে। 
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঐতিহাসিক লালবাঁধের অতিরিক্ত জল একটি বড়ে নালা দিয়ে বয়ে যায়। বাঁধের পাড়ের শেষ প্রান্তে ওই নালার উপর একটি কালভার্ট ছিল। কালভার্টের উপর রাস্তা দিয়ে শিরোমণিপুর, পানশিউলি, বাঁধগাবা, বাসুদেবপুর, ত্রিবঙ্ক প্রভৃতি গ্রামের বাসিন্দারা বিষ্ণুপুর শহরে যাতায়াত করেন। এছাড়াও শিরোমনিপুরে একটি  ইঞ্জিনিয়ারিং কলেজ সহ বেসরকারি বিএড ও ডিএড কলেজ রয়েছে। এছাড়াও বাঁধের পূর্বপ্রান্তে একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলও রয়েছে। কালভার্ট ভেঙে যাওয়ায় ছাত্রছাত্রী থেকে আরম্ভ করে বাসিন্দাদের নিত্য যাতায়াতে সমস্যা দেখা দেয়। তাঁদের ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে। লালবাঁধ দেখতে  পর্যটকরা কালভার্টের উপর দিয়ে সহজেই আসতে পারতেন। কিন্তু কালভার্ট ভেঙে যাওয়ায় তাঁদের ঘুরপথে ছিন্নমস্তা মন্দির হয়ে যাতায়াত করতে হচ্ছে। কালভার্ট মেরামত হলে প্রত্যেকেরই সুবিধে হবে। 
সম্পর্কিত সংবাদ