সংবাদদাতা: গৌড়বঙ্গজুড়ে শ্রদ্ধার সঙ্গে পালিত হল আদিবাসী সমাজের সমাজ সংস্কারক বিরসা মুন্ডার ১৫০ তম জন্মবার্ষিকী। কোথাও সাংস্কৃতিক অনুষ্ঠান, কোথাও সরকারি বিভিন্ন পরিষেবা দেওয়া হয় শুক্রবার। কোথাও আবার তিরন্দাজি প্রতিযোগিতা হয়।
Advertisement
মালদহের চাঁচল ২ ব্লকের আদিবাসী অধ্যুষিত এলাকায় সামাজিক ও সচেতনামূলক কর্মসূচির মাধ্যমে দিনটি পালিত হয়। বিরসার মূর্তিতে মাল্যদান করেন চাঁচল থানার আইসি পূর্ণেন্দু কুণ্ডু, চাঁচল ২ এর বিডিও শান্তনু চক্রবর্তী প্রমুখ। ধামসা, মাদল ও আদিবাসী নৃত্যের মাধ্যমে গোটা গ্রামে শোভাযাত্রা হয়।
আদিবাসী সমাজকে স্বনির্ভর করার লক্ষ্যে এদিন ইটাহারে ৬৫ জনের হাতে ৭০০ মুরগির ছানা তুলে দেয় উত্তর দিনাজপুর জেলা প্রশাসন। ইটাহার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আদিবাসী নৃত্য, তীরন্দাজি, সরকারি প্রকল্পের পরিষেবা প্রদান, ধামসা, মাদল বিলি করা হয়।
চোপড়ায় অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের চোপড়া ব্লক কমিটি বিরসাকে শ্রদ্ধা জানায়। চোপড়া থানার মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের দেবীঝোরার বটতলা মোড়ে মুন্ডা বিদ্রোহের নেতা বিরসার মূর্তিতে মাল্যদান করেন সংগঠনের সদস্যরা। দক্ষিণ দিনাজপুরের তপনের বালাপুরেও বিরসাকে শ্রদ্ধা জানান অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদ। এই উপলক্ষ্যে তপনের বিভিন্ন এলাকায় দুঃস্থদের ত্রিপল বিলি করেন তপন পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণা বর্মন।