Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বিরূপাক্ষের সাসপেনশন তুলে নিল সর্বভারতীয় আইএমএ

বিরূপাক্ষের সাসপেনশন তুলে নিল সর্বভারতীয় আইএমএ
  • ৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘থ্রেট কালচার’-এ নাম জড়ানো বিতর্কিত চিকিৎসক ডাঃ বিরূপাক্ষ বিশ্বাসের সাসপেনশন তুলে নিল সর্বভারতীয় ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)। ৩০ সেপ্টেম্বর আইএমএ (কলকাতা) তাঁকে সাসপেন্ড করেছিল। তার পরিপ্রেক্ষিতে সর্বভারতীয় আইএমএ-এর তরফে মধ্যস্থতা বা আরবিট্রেশনের আয়োজন করা হয়। আরবিট্রেটর হিসেবে ছিলেন খোদ আইএমএ’র সর্বভারতীয় সভাপতি ডাঃ আর ভি অশোকন। সর্বভারতীয় আইএমএ জানিয়েছে, আইএমএ’র রাজ্য শাখা বা কোনও শাখারই হেডকোয়ার্টারের অনুমতি ব্যতিরেকে কোনও সদস্য‌঩কে সাসপেন্ড করবার ক্ষমতা নেই। ডাঃ বিশ্বাসের ক্ষেত্রেও সর্বভারতীয় আইএমএ সাসপেনশনের কোনও আগাম অনুমতি দেয়নি। তিনি সংগঠনের সদস্যই থাকবেন। সাসপেনশনের নির্দেশ খারিজ করা হল।   
Advertisement
সম্পর্কিত সংবাদ