Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

বরফঢাকা রানওয়েতে অবতরণের সময় উল্টে গেল আস্ত বিমান, জখম ১৮ যাত্রী

বরফঢাকা রানওয়েতে অবতরণের সময় উল্টে গেল আস্ত বিমান, জখম ১৮ যাত্রী
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
টরন্টো: বরফে ঢাকা বিমানবন্দরের রানওয়ে। সেখানে নামতে গিয়ে উল্টে গেল বিমান। ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকল কানাডার টরন্টোর পিয়ার্সন আন্তর্জাতিক বিমানবন্দর। যদিও বরাতজোরে রক্ষা পেয়েছেন বিমানের যাত্রী ও কর্মীরা। দুর্ঘটনায় জখম হয়েছেন ১৮ জন। তাদের মধ্যে এক শিশু সহ তিনজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
Advertisement
জানা গিয়েছে, আমেরিকার মিনিয়াপোলিস থেকে ৭৬ জন যাত্রী ও চার কর্মীকে নিয়ে পাড়ি দিয়েছিল ডেল্টা এয়ারলাইন্সের ওই বিমান। স্থানীয় সময় সোমবার দুপুর সাড়ে তিনটে নাগাদ পিয়ার্সন বিমানবন্দরে অবতরণের সময় বিপত্তি বাধে। বিমানটি নামার কয়েক ঘণ্টা আগে সেখানে তুষার ঝড় হয়। ঝোড়ো হাওয়ার মধ্যে অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়েতে আছড়ে পড়ে বিমানটি। দমকল কর্মীরা দ্রুত জল দিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। টরন্টো বিমানবন্দর কর্তৃপক্ষের চিফ এক্সিকিউটিভ দেবোরাহ ফ্লিন্ট জানিয়েছেন, আপৎকালীন কর্মীরা কয়েক মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের উদ্ধার করেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ