Bartaman Logo
১৮ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

১৬ বছরেই চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, বিশ্বরেকর্ড গড়লেন লক্ষ্মণ মেয়াপ্পান

যে বয়সে ছেলেমেয়েরা কেরিয়ার নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনায় ব্যস্ত থাকে, সেই সময়ে অভাবনীয় এক নজির গড়েন ১৬ বছরের লক্ষ্মণ মেয়াপ্পান।

১৬ বছরেই চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, বিশ্বরেকর্ড গড়লেন লক্ষ্মণ মেয়াপ্পান
  • ১৮ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

দুবাই: যে বয়সে ছেলেমেয়েরা কেরিয়ার নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনায় ব্যস্ত থাকে, সেই সময়ে অভাবনীয় এক নজির গড়েন ১৬ বছরের লক্ষ্মণ মেয়াপ্পান। বিশ্বে সর্বকনিষ্ঠ  (১৬ বছর ১৪১ দিন) পুরুষ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ) হিসাবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠল দুবাইয়ে কর্মরত এই ভারতীয় রিসার্চ অ্যানালিস্টের। 

Advertisement

কোভিড পর্বে দশম শ্রেণির পরীক্ষায় পাশ করার  পরেই অর্থনীতিতে আগ্রহী হয়ে উঠেছিলেন তিনি।। মায়ের তত্ত্বাবধানে শুরু হয় পড়াশোনা। মাত্র ১৫ বছর বয়সে শুরু হয় অ্যাসোসিয়েশন অব চার্টার্ড সার্টিফায়েড অ্যাকাউন্ট্যান্টস (এসিসিএ)-এর জন্য প্রস্তুতি। এক বছরের মধ্যে  ২০২১ সালের জুনে তা সম্পূর্ণও করে ফেলেন লক্ষ্মণ। চলতি বছরের ফেব্রুয়ারিতে ১৬ বছর ১৪১ দিন বয়সে লক্ষণ সর্বকনিষ্ঠ সিএ হিসাবে স্বীকৃতি পেয়েছেন। সিএফএ (চার্টার্ড ফিনান্সিয়াল অ্যানালিস্ট) চার্টার পাশ করার পর বর্তমানে দুবাইয়ে সেঞ্চুরি ফিনান্সিয়াল সংস্থায় সিনিয়র রিসার্চ অ্যানালিস্ট হিসাবে কাজ করছেন ২১ বছরের লক্ষ্মণ। নিজের পড়াশোনা ও চাকরির পাশাপাশি অবসর সময়ে ঘড়ির নকশাও তৈরি করে সে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম ওঠার প্রসঙ্গে মেয়াপ্পান বলেন, ‘এটা আমার জন্য অনেক বড়ো একটা বিষয়। কিন্তু আমি কখনো শিক্ষাগত যোগ‌্যতা নিয়ে প্রতিযোগিতায় নামতে চাইনি। বাস্তব দুনিয়ায় অর্থনীতি কিভাবে কাজ করে, তা বোঝাই ছিল বেশি গুরুত্বপূর্ণ।’

Advertisement
সম্পর্কিত সংবাদ