লন্ডন: ট্রাম্পের উপদেষ্টা। এমনই পরিচয় দিয়েছিলেন এক ব্যক্তি। সেই সুবাদে ব্রিটেনের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের সঙ্গে কথাও বলেন তিনি। পরে জানা যায়, ওই ব্যক্তি আসলে ভুয়ো। নিজেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী এবং হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুসি ওয়াইলস পরিচয় দিয়ে যোগাযোগ করেছিলেন ওই ব্যক্তি। সোমবার প্রথম ঘটনাটি প্রকাশ করা। আন্তর্জাতিক সংবাদমাধ্যম পলিটিকোর প্রতিবেদনে বলা হয়েছে, বিষয়টি নিয়ে ওয়াশিংটনে ব্রিটিশ দূতাবাস এতটাই উদ্বিগ্ন হয়ে পড়েছিল যে তারা ঘটনাটি হোয়াইট হাউসকে জানায়। ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর ডাউনিং স্ট্রিট অবশ্য জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে মন্তব্য করতে চায়নি। জানা গিয়েছে, দুজনের মধ্যে মেসেজে কথা হয়। কবে বার্তা আদান-প্রদান হয়েছিল এবং সেখানে কী আলোচনা হয়েছিল, তা স্পষ্ট নয়। সূত্রের খবর, গুরুত্বপূর্ণ কোনো তথ্য প্রকাশ করেননি প্রধানমন্ত্রী বার্নহাম। প্রথমে তাঁরই সন্দেহ হয় যে উলটোদিকে থাকা ব্যক্তি আসলে ওয়াইলস নন। এরপরই বিষয়টি নিয়ে চাঞ্চল্য ছড়ায়।



