লখনউ, ২০ ফেব্রুয়ারি: ঝাঁসিতে সম্পত্তির জেরে বড়ো ভাইকে খুন করার অভিযোগ উঠল ছোটো ভাইয়ের বিরুদ্ধে। মৃতের নাম তারিক বেগ(৩৮)। বাবা মারা যাওয়ার পর তারিক তার ছোটো ভাই মাসারিককে নিয়ে থাকতেন এক বাড়িতে। মায়ের দায়িত্ব না নিলেও সম্পত্তি নিয়ে বচসা ছিল দু ভাইয়ের মধ্যে। সেই জেরে মা থাকতেন এক আত্মীয়ের সঙ্গে। তারিক অবিবাহিত হলেও মাসারিকের বিয়ে হয়েছিল দু মাস আগে। ১৫ ফেব্রুয়ারি মাসারিক তার দাদার নিখোঁজের অভিযোগ দায়ের করে পুলিশের কাছে। তার দাবি ছিল বেশ কয়েক দিন ধরে নিখোঁজ তারিক। পুলিশের তদন্তে জানা যায় ওই রাতে বাড়িতেই তারিকের ফোন বন্ধ হয়ে যায়। সেই সঙ্গে তাদের এক কাকা মহম্মদ সেলিম পুলিশকে জানায় সম্পত্তির জেরে বচসা ছিল দু ভাইয়ের মধ্যে।



