রবীন রায়, আলিপুরদুয়ার: বিজেপির প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী জন বারলার দত্তক নেওয়া গ্রাম মাদারিহাটের বান্দাপানি। সেই বান্দাপানি গ্রাম পঞ্চায়েতে যেতে ডিমডিমা ও কালাপানি নদীর উপর স্বাধীনতার পরেও পাকা সেতু তৈরি না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। মাদারিহাট বিধানসভার উপ নির্বাচনে দুই নদীর উপর পাকা সেতুর দাবিই ওই এলাকায় প্রধান ইস্যু হয়ে উঠেছে। স্থানীয়দের দাবি, তাঁরা অন্য কোনও কিছুরই প্রত্যাশা করেন না। তাঁরা শুধু চাইছেন ওই দুই নদীর উপর পাকা সেতু হোক। কিন্তু ভোট আসে ভোট যায়। তাঁদের সেই দাবি আর পূরণ হয় না। বীরপাড়া শহর থেকে ১৫ কিমি দূরে বান্দাপানি। বান্দাপানি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের স্কুল, কলেজ, হাটবাজার সহ অন্যান্য দৈনন্দিন প্রয়োজনে প্রতিদিন বীরপাড়ায় আসতে হয়। সেতু না থাকায় শুখা মরশুমে ডিমডিমা ও কালাপানি নদীর চর ধরেই তাঁদের বীরপাড়ায় যাতায়াত করতে হয়। কিন্ত ভরা বর্ষায় সেই উপায় নেই। বর্ষায় দুই পাহাড়ি নদীর হড়পা বানে দু’কুল ছাপিয়ে উঠে। খরস্রোতা হওয়ার কারণে দুই নদীতে নৌকাও চলাচল করে না। ফলে বর্ষার সময় কখন জল নামবে সেই অপেক্ষায় বসে থাকতে হয় বান্দাপানি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদের।
Advertisement
স্থানীয়রা বলেন, ডিমডিমা ও কালাপানি নদী দু’টিই খরস্রোতা। জলের স্রোত মারাত্মক। প্রতিবছর বর্ষায় দুই নদী পার হওয়ার সময় অনেকই ঝুঁকি নিয়ে পারাপার হন। গৃহবধূ দীপিকা ছেত্রী বলেন, এই দুই নদী আমাদের জীবন জীবিকার সঙ্গে জড়িত। আমরা অন্য উন্নয়নের প্রত্যাশা করি না। শুধু এই দুই নদীর উপর পাকা সেতু চাই। কিন্তু ভোট আসে ভোট যায়। কোনও রাজনৈতিক দলই আমাদের এই সমস্যার সমাধান করতে পারল না। উপ নির্বাচনের প্রচারে আসা বিজেপি, তৃণমূল নেতাদের আমরা সেই কথাই বলছি।
তৃণমূলের বান্দাপানি অঞ্চল সভাপতি অবিনা থাপা বলেন, বান্দাপানি গ্রাম পঞ্চায়েত এলাকা দত্তক নিয়েছিলেন প্রাক্তন মন্ত্রী বারলা। মাদারিহাটের দুই বারের বিধায়ক ছিলেন মনোজ টিগ্গা। কিন্তু বিজেপির জনপ্রতিনিধিরা কেউই ডিমডিমা বা কালাপানির উপর পাকা সেতু তৈরি করতে পারেনি। সেই জন্যই তো বান্দাপানির মানুষ এবার বদল চাইছে। এ বিষয়ে জানতে প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী বারলাকে একাধিকবার টেলিফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। মেসেজেরও জবাব দেননি। অন্যদিকে, এলাকার দু’বারের প্রাক্তন বিজেপি বিধায়ক বর্তমানে এমপি মনোজ টিগ্গা বলেন, বারলার বিষয় নিয়ে কিছু বলতে পারব না। তবে বিধায়ক থাকার সময় আমি ডিমডিমা ও কালাপানিতে পাকা সেতু তৈরির জন্য রাজ্য সরকারের কাছে কাগজপত্র জমা দিয়েছিলাম। প্রয়োজনে কেন্দ্রের বিএডিপি ফান্ড থেকে অর্থ বরাদ্দের ব্যবস্থা করব। রাজ্যের অসহযোগিতায় সেতু তৈরি করা যায়নি।