Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বিরল প্রজাতির পাখি উদ্ধার

বিরল প্রজাতির পাখি উদ্ধার
  • ২৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: ব্লক প্রশাসনের তৎপরতায় উদ্ধার হওয়ার ১০ দিন পর কৃষকের কাছ থেকে পাখি নিয়ে গেল বনদপ্তর। গত ১৭ নভেম্বর রাতে চাষের জমি থেকে গুরুতর আহত অবস্থায় বিরল প্রজাতির মদন টাক পাখি উদ্ধার করেন হরিশ্চন্দ্রপুরের হলদিবাড়ির বাসিন্দা ভরত দাস। খবর দেওয়া হয় ভালুকা ও চাঁচল বনদপ্তরে। পাখিটি নিয়ে যাওয়ার জন্য কৃষক বনদপ্তরকে জানালেও ভ্রুক্ষেপ করেনি বলে অভিযোগ। বুধবার খবর দেওয়া হয় হরিশ্চন্দ্রপুর ১ এর বিডিও সৌমেন মণ্ডলকে। তাঁর তত্পরতায় বুধবার বিকেলে চাঁচল বনদপ্তর আহত পাখিটিকে নিয়ে যায়। বনদপ্তরের চাঁচল রেঞ্জার দুলাল সরকার বলেন, মদন টাক পাখিটি বিরল প্রজাতির। জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে আদিনা জঙ্গলে এই পাখি দেখা যায়। তার একটি পা ভাঙা রয়েছে। হরিশ্চন্দ্রপুর পশু হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে। আদিনা জঙ্গলে রেখে সেটির দেখাশোনা করা হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ