Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বারাকপুরের পুরনো আদালত পুরোদমে চালু করতে আবেদন

বারাকপুরের পুরনো আদালত পুরোদমে চালু করতে আবেদন
  • ৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বারাকপুরের পুরনো কোর্ট আবার পুরোদমে চালু করতে আইনমন্ত্রী মলয় ঘটকের কাছে আবেদন জানালেন বারাকপুর আদালতের আইনজীবীরা। সেই সঙ্গে সিনিয়র ডিভিশন সিভিল জাজ, পকসো কোর্ট চালু এবং বিচারকদের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ আনলেন তাঁরা। এদিন কয়েক দফা দাবি আইনমন্ত্রীর কাছে পেশ করা হয়। সেগুলি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মলয়।   
Advertisement
বারাকপুর বার অ্যাসোসিয়েশনের পক্ষে সুশান্ত রায়, রবীন্দ্রনাথ ভট্টাচার্য, সত্যজিৎ আচার্য, দেবব্রত বসু এবং বার কাউন্সিলের সভাপতি অশোক দেব আইনমন্ত্রীর সঙ্গে দেখা করেন। তাঁরা বারাকপুরে বিচারকের অভাবের কথা উল্লেখ করেন। বার অ্যাসোসিয়েশনের সভাপতি সুশান্ত রায় ও সম্পাদক রবীন্দ্রনাথ ভট্টাচার্য জানান, আইনমন্ত্রী বারাকপুর আদালতের পরিকাঠামোগত সমস্যার কথা শুনেছেন। বারাকপুরের ঐতিহ্যবাহী পুরনো কোর্ট চালু করতে সরকারি অনুমোদন এবং টাকা বরাদ্দ করা দরকার। সেই ব্যবস্থা করবেন বলে তিনি আশ্বস্ত করেছেন। খুব শীঘ্রই ওই কোর্ট আবার চালু হবে। বিচারকদের দুর্ব্যবহার সম্পর্কে প্রধান বিচারপতির সঙ্গে কথা বলবেন বলে তিনি জানিয়েছেন। 
Advertisement
সম্পর্কিত সংবাদ