সংবাদদাতা, তুফানগঞ্জ: বুধবার গভীররাতে রাস্তার পাশে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মেরে মৃত্যু হল এক বাইক চালকের। ঘটনাটি ঘটেছে বক্সিরহাট থানার বারোকোদালি-২ গ্রাম পঞ্চায়েতের আমবাড়ি বাজার সংলগ্ন লাঙল গ্রাম-মানসাই রাজ্য সড়কে। পুলিস জানিয়েছে, মৃতের নাম মনোজ বর্মন (২৫)। দেবগ্রামের বাসিন্দা ছিলেন তিনি। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কোচবিহার মেডিক্যালে পাঠায় পুলিস।



