Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ব্রেক বাইন্ডিংয়ে একঘণ্টা দাঁড়িয়ে রইল রাধিকাপুর-শিলিগুড়ি ইন্টারসিটি

ব্রেক বাইন্ডিংয়ে একঘণ্টা দাঁড়িয়ে রইল রাধিকাপুর-শিলিগুড়ি ইন্টারসিটি
  • ১৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কালিয়াগঞ্জ: যান্ত্রিক বিভ্রাটের জেরে প্রায় একঘণ্টা কালিয়াগঞ্জ রেল স্টেশনে দাঁড়িয়ে রইল রাধিকাপুর-শিলিগুড়িগামী ইন্টারসিটি। রেল ও স্থানীয় সূত্রে খবর, সোমবার বিকেলে ডালিমগাঁও রেল স্টেশন পেরিয়ে কালিয়াগঞ্জে আসার মুখে ব্রেক বাইন্ডিং হয়ে যাওয়ায় সমস্যা দেখা দেয়। কালিয়াগঞ্জ রেল স্টেশন থেকে ৪টা ১৪ মিনিটে ট্রেনটি ছাড়ার কথা ছিল। কিন্তু ব্রেক সারাই করে প্রায় একঘণ্টা পর ট্রেনটি শিলিগুড়ি রওনা হয়। কালিয়াগঞ্জ রেল স্টেশনের ম্যানেজার পঙ্কজ কুমার বলেন, ব্রেক বাইন্ডিং হয়ে যাওয়ায় সমস্যা দেখা দেয়। তা সারাই করে প্রায় একঘণ্টা পরে ট্রেনটি ছাড়া হয়। আচমকাই রেলে যান্ত্রিক বিভ্রাট দেখা দেওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরাও। 
Advertisement
সম্পর্কিত সংবাদ