সংবাদদাতা, পুরাতন মালদহ: পুরাতন মালদহ পুরসভার উদ্যোগে পুরসভা ভবন সংলগ্ন এলাকায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প নিয়ে বৈঠক হয়। উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ, ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, কাউন্সিলার শক্রঘ্ন সিনহা বর্মা, বিশ্বজিৎ হালদার সহ অন্যান্যরা। পুরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, ময়লা ফেলার জন্য এক টাকা করে কর নেওয়া হবে। তা মাইকিং করে জানিয়ে দেওয়া হচ্ছে। এটা কেন্দ্রীয় প্রকল্প। রাজ্য বাস্তবায়ন করছে। সব পুরসভা জঞ্জাল পরিষ্কারের জন্য টাকা নিচ্ছে। শহরবাসীকে সুষ্ঠু পরিষেবা দিতেই এই কর নেওয়া হবে। এজন্য এদিন নির্মল সাথী এবং বন্ধুদের নিয়ে আলোচনা হয়েছে।



