Bartaman Logo
৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিদেশ

গরমে নাজেহাল ব্রিটেন, বন্ধ কয়েকশো স্কুল

তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা ব্রিটেনবাসীর। লন্ডন সহ বেশকিছু অঞ্চলে তাপমাত্রা ৩৫ অতিক্রম করেছে।

গরমে নাজেহাল ব্রিটেন, বন্ধ কয়েকশো স্কুল
  • ২৫ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা ব্রিটেনবাসীর। লন্ডন সহ বেশকিছু অঞ্চলে তাপমাত্রা ৩৫ অতিক্রম করেছে। ইতিমধ্যে তাপপ্রবাহের লাল সতর্কতা দিয়ে রেখেছে আবহাওয়া দপ্তর। জানানো হয়েছে, তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে। এই পরিস্থিতিতে ১ হাজারের বেশি স্কুলে পঠনপাঠনের সময় এগিয়ে আনতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। কয়েকশো স্কুল বন্ধ রয়েছে। ন্যাশনাল এডুকেশন ইউনিয়নের সাধারণ সম্পাদক ড্যানিয়েল কেবিডের কথায়, ‘স্কুল বিল্ডিং গ্রিনহাউসে পরিণত হয়েছে। স্কুল চত্বর ঠান্ডা রাখার জন্য পরিকাঠামো আরও ভালো করতে হবে। তার জন্য সরকারের হস্তক্ষেপ অত্যন্ত জরুরি। বর্তমান পরিস্থিতি স্কুল চালানো অত্যন্ত বিপজ্জনক।’ গরমের জেরে আজও বার্কশায়ার ও উইল্টশায়ারের একাধিক স্কুল বন্ধ থাকবে বলে জানা গিয়েছে। বাকিংহামশায়ারেও একই অবস্থা। ব্রিস্টলের এক স্কুল পড়ুয়ার অভিভাবক বলেন, ‘মঙ্গলবার থেকে মধ্যাহ্নভোজের বিরতির পর স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার পর্যন্ত এভাবেই স্কুল চলবে।’ এবিষয়ে শিক্ষামন্ত্রী ব্রিজেট ফিলিপসন বলেন, ‘তীব্র গরমে কষ্ট হয় ঠিকই। তবে প্রত্যেক দিন স্কুল বন্ধ থাকলে শিক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হবে। তাই স্কুল খোলা থাকলে অবশ্যই যাওয়া উচিত।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ