লন্ডন, ১৭ জুলাই: গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব হল নির্বাচন। আর সেই নির্বাচনে যাতে আরও কমবয়সিরা অংশগ্রহণ করতে পারেন সেই পথেই হাঁটছে ব্রিটেন। দেশে ভোটদানের জন্য নূন্যতম বয়সসীমা ১৬ করার প্রস্তাব ব্রিটেন সরকারের। এই মুহূর্তে ব্রিটেনের ভোটদানের নূন্যতম বয়স হল ১৮। তা দু’বছর কমাতে চাইছে বর্তমান সরকার। এই বিষয়ে ব্রিটেনের উপ প্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেনার জানিয়েছেন, ‘ব্রিটেনের গণতন্ত্রে আরও বেশি সংখ্যক মানুষের যোগদানের বিষয়ে ভাবছি আমরা। যাতে করে আরও বেশি সংখ্যক মানুষ ভোট দিতে পারে।’



