Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ডায়মন্ডহারবারে সই করলেন ব্রাইট এনোবাখারে

ডায়মন্ডহারবারে সই করলেন ব্রাইট এনোবাখারে
  • ২০ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দলবদলের বাজারে বড় চমক ডায়মন্ডহারবার এফসি’র। ইস্ট বেঙ্গলের প্রাক্তনী ব্রাইট এনোবাখারেকে সই করাল কিবু ভিকুনার দল। কাতারের দ্বিতীয় ডিভিশন ক্লাবে শেষ খেলেছেন তিনি। আই লিগ টু চ্যাম্পিয়ন হয়ে এবার আই লিগ খেলার যোগ্যতা অর্জন করেছে ডায়মন্ডহারবার। ভালো মানের দল গড়তে বদ্ধপরিকর তারা। ব্রাইটের অর্ন্তভুক্তি নিঃসন্দেহে মাস্টারস্ট্রোক। ২০২১ সালে ইস্ট বেঙ্গলের হয়ে আইএসএলে অভিষেক হয় ব্রাইটের। আবির্ভাবেই বাজিমাত এই নাইজেরিয়ান ফুটবলারের। তাঁর পারফরম্যান্স লাল-হলুদ সমর্থকদের হৃদয়ে টাটকা। এফসি গোয়ার বিরুদ্ধে চার ফুটবলারকে কাটিয়ে ব্রাইটের গোল আইএসএলের অন্যতম সেরা। সেই ব্রাইট এবার খেলবেন আই লিগে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ