নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরে পা রাখলেন ব্রাইট এনবাখারে। এর আগে ইস্ট বেঙ্গলে খেলে গিয়েছেন তিনি। এবার ডায়মন্ডহারবার এফসি’র হয়ে মাঠে নামবেন নাইজেরিয়ান স্ট্রাইকার। তিনি ছাড়াও এদিন এলেন কিবু-ব্রিগেডের অপর বিদেশি সানডে আফোলাবি। নাইজেরিয়ান ডিফেন্সিভ মিডিও চলে আসায় ডায়মন্ডহারবারের শক্তি আরও বাড়ল। গত মরশুমে আই লিগের দ্বিতীয় ডিভিশনে চ্যাম্পিয়ন হয়েছে ডায়মন্ডহারবার। এবার তারা খেলবে প্রথম ডিভিশনে।



