Bartaman Logo
২০ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

বেলপাহাড়ীতে জলের তোড়ে ভাঙল সেতু, বিচ্ছিন্ন বহু গ্ৰাম

বিনপুরে খালের জলের স্রোতে ভেঙেছে বড্ডিহা গ্ৰামের সেতু । সেতু সংল গ্ন পিচ রাস্তা ধসে গিয়েছে।

বেলপাহাড়ীতে জলের তোড়ে ভাঙল সেতু, বিচ্ছিন্ন বহু গ্ৰাম
  • ২০ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: বিনপুরে খালের জলের স্রোতে ভেঙেছে বড্ডিহা গ্ৰামের সেতু । সেতু সংল গ্ন পিচ রাস্তা ধসে গিয়েছে। একাধিক গ্ৰাম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে গ্ৰামবাসীরা যাতায়াতের সমস্যায় পড়ছেন। সন্দাপাড়া গ্ৰাম পঞ্চায়েতের প্রধান আরতি মুর্মু বলেন , সেতু ভেঙে যাওয়ায় বড্ডিহা সহ একাধিক গ্ৰামের বাসিন্দা যাতায়াতের সমস্যায় পড়ছেন। ব্লক প্রশাসনে বিষয়টি জানানো হয়েছে। ব্লক প্রশাসনের এক আধিকারিক জানান, প্রবল বৃষ্টির কারণে ব্লকের বিভিন্ন জায়গায় ধস নামছে। প্রশাসনের তরফে আপদকালীন পদক্ষেপ করা হচ্ছে।

Advertisement

বিনপুর -২ ব্লকের সন্দাপাড়া পঞ্চায়েতের ছোট্ট গ্ৰাম বড্ডিহা। গ্ৰামের খালের উপর এই সেতু ছিল। গ্ৰামবাসীরা সেতু সংস্কারের জন্য দীর্ঘদিন ধরে দাবি তুলছেন। এদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি হচ্ছে। বিনপুর -২ ব্লকের একাধিক রাস্তায় নামছে ধস। স্থানীয় মানুষ ঝুঁকি নিয়ে রাস্তায় চলাফেরা করছেন। এদিন সাত সকালে আচমকাই সেতুটি ভেঙে পড়ে। সাইকেল আরোহী এক ব্যক্তি ধসে যাওয়া অংশে পড়ে যান! স্থানীয় পথচলতি মানুষ এসে তাঁকে উদ্ধার করেন।‌ শ্রীনাথপুর, দুমকাশোল, ধুধুপাল সহ একাধিক গ্ৰামের মানুষের যোগাযোগের অন্যতম মাধ্যম এই সেতু। স্থানীয় গ্ৰামগুলির মানুষ বাজার হাট, ব্লক অফিস ,স্বাস্থ্য কেন্দ্রে যাওয়ার জন্য এই সেতু ব্যবহার করে থাকেন। গ্ৰামের ছোটো ছেলে, মেয়েরা সেতু পেরিয়ে স্কুলে যায়। কিন্তু জলের কারণে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয় মানুষ যাতায়াত করতে গিয়ে সমস্যায় পড়েছেন। গ্ৰামবাসীদের অভিযোগ, স্থানীয় প্রশাসনের কাছে সেতু সারানোর জন্য বারবার বলা হয়েছে। কিন্তু কাজ হয়নি। বড্ডিহা গ্ৰামের বাসিন্দা সমীর বাস্কে বলেন, পাহাড় শ্রেণীর উপর থেকে আসা বৃষ্টির জল খাল দিয়ে বয়ে যায়। বর্ষার সময় পাহাড়ী এলাকায় নামছে ধস। ওই সেতু দুর্বল ছিল। দীর্ঘদিন ধরে সংস্কার হয়নি। এদিন সকালে সেতুটি ভেঙে পড়ে। সেতু সংলগ্ন পিচের রাস্তাও ধসে বসে গিয়েছে। ব্লক সদরের সঙ্গে গ্ৰামগুলির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।শ্রীনাথপুর  গ্ৰামের বাসিন্দা কৃষ্ণ ধল বলেন, খালে জলের স্রোত রয়েছে। ধসে যাওয়া অংশ দিয়ে পারাপার করা যাচ্ছে না। কেউ অসুস্থ হয়ে পড়লে স্বাস্থ্য কেন্দ্রে যাওয়ার রাস্তাও বন্ধ। প্রশাসন সেতু সংস্কারে উদ্যোগ নিল এই অবস্থা তৈরি হত না।  ঝাড়গ্রামের গোয়ালমারা কজওয়ের উপর দিয়ে বইছে জল।

Advertisement
সম্পর্কিত সংবাদ