Bartaman Logo
১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

ট্রাকের ভারে ভেঙে পড়ল সেতু

সিতাই ব্লকের পশ্চিম গাবুয়ায় গিরিধারি নদীর উপর ‘বিজয় বৈদ্য সেতু’ মঙ্গলবার ভেঙে পড়ে। ইট বোঝাই ট্রাক পার হওয়ার সময় আচমকাই এই বিপর্যয় ঘটে।

ট্রাকের ভারে ভেঙে পড়ল সেতু
  • ৪ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, দিনহাটা: সিতাই ব্লকের পশ্চিম গাবুয়ায় গিরিধারি নদীর উপর ‘বিজয় বৈদ্য সেতু’ মঙ্গলবার ভেঙে পড়ে। ইট বোঝাই ট্রাক পার হওয়ার সময় আচমকাই এই বিপর্যয় ঘটে। চালক ও খালাসি গাড়ি থেকে লাফিয়ে কোনওরকমে প্রাণ বাঁচান। গ্রামের গুরুত্বপূর্ণ সেতুটি ভেঙে পড়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। প্রশাসন ইতিমধ্যেই সেতুটির উপর যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে। সেতু ভেঙে পড়ায় ব্রহ্মোত্তরচাত্রা গ্রাম পঞ্চায়েত সহ একাধিক এলাকার সঙ্গে সিতাই ব্লকের সরাসরি যোগাযোগ কার্যত ছিন্ন হয়ে গিয়েছে। 

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পশ্চিম গাবুয়া গ্রামের কালীরহাট বাজারের পশ্চিম দিকে গিরিধারি নদীর উপর এই সেতুটি বহুদিন ধরেই দুর্বল অবস্থায়। তবুও গ্রামবাসীরা এই সেতু ব্যবহার করেন। পণ্যবাহী গাড়িও চলে। মঙ্গলবার দুপুরে ইট বোঝাই একটি ট্রাক যখন সেতু পার হচ্ছিল, মাঝ বরাবরে আসতেই আচমকাই ভেঙে পড়ে ‘বিজয় বৈদ্য সেতু’। 
সিতাইয়ের বিডিও নিবিড় মণ্ডল বলেন, আপাতত ভারী যানবাহন যাতে ওই পথে না চলে, তারজন্য পুলিসকে নির্দেশ দেওয়া হয়েছে। 
ঘটনাস্থল পরিদর্শনে আসেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী তথা তৃণমূল কংগ্রেস নেতা বিকাশচন্দ্র রায়। তিনি বলেন, একাধিক গ্রামের সঙ্গে সিতাই ব্লকের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ল। প্রশাসনের শীর্ষ মহলে নতুন সেতুর ব্যাপারে কথা বলা হবে। সিতাই থানার আইসি দীপাঞ্জন দাস জানিয়েছেন, ট্রাকে আবাস যোজনার বাড়ি বানানোর ইট নিয়ে যাওয়া হচ্ছিল। ঘটনাস্থলে পুলিস পৌঁছে গাড়িটি খালি করে থানায় নিয়ে আসে। সেখানে পুলিস রয়েছে। ওই পথে মানুষ এবং যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।  

Advertisement
সম্পর্কিত সংবাদ