Bartaman Logo
১১ জুন, ২০২৬

পুনেতে নদীতে ভেঙে পড়ল ব্রিজ, ভেসে গেলেন বহু পর্যটক, চলছে উদ্ধারকাজ

বর্ষায় নদীর রূপ দেখতে গিয়ে ঘটে গেল বিপত্তি। মহারাষ্ট্রের পুনেতে নদীর উপরে ভেঙে পড়ল একটি ব্রিজ। ইন্দ্রায়ণী নদীর উপরে তৈরি এই ব্রিজটি রবিবার আচমকা ভেঙে পড়ে। এর ফলে জলে পড়ে যান বহু মানুষ। তাঁদের অধিকাংশই পর্যটক।

পুনেতে নদীতে ভেঙে পড়ল ব্রিজ, ভেসে গেলেন বহু পর্যটক, চলছে উদ্ধারকাজ
  • ১৬ জুন, ২০২৫ ০০:০৬
Prefer us on Google

পুনে: বর্ষায় নদীর রূপ দেখতে গিয়ে ঘটে গেল বিপত্তি। মহারাষ্ট্রের পুনেতে নদীর উপরে ভেঙে পড়ল একটি ব্রিজ। ইন্দ্রায়ণী নদীর উপরে তৈরি এই ব্রিজটি রবিবার আচমকা ভেঙে পড়ে। এর ফলে জলে পড়ে যান বহু মানুষ। তাঁদের অধিকাংশই পর্যটক। জলের তোড়ে অনেকেই ভেসে গিয়েছেন। সেই সংখ্যাটা অন্তত ২০ বলে বেসরকারি সূত্রে জানা গিয়েছে। শুরু হয়েছে উদ্ধারকাজ। এখনও পর্যন্ত চার’জনের দেহ উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশ। এরই সঙ্গে তিনি ঘোষণা করেছেন, মৃতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হবে। 

Advertisement

পুনের জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র কুন্দমালা। সারা বছরই এখানে প্রচুর মানুষ আসেন। তবে বর্ষায় প্রকৃতি যেন অন্য রূপ নেয়। সেই আকর্ষণে বহু মানুষ এদিন ভিড় করেছিলেন ইন্দ্রায়ণী নদীর উপরে তৈরি এই ব্রিজে। রবিবার ছুটির দিন হওয়ায় পর্যটকদের সংখ্যা ছিল স্বাভাবিকের থেকে অনেক বেশি। আর যার জেরে ঘটে গেল বিপত্তি। প্রাথমিকভাবে এমনই ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার খবর পাওয়ার পরে প্রশাসনের পদস্থ  আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন। এদিকে পুনের এই দুর্ঘটনা নিয়ে সাইপ্রাস থেকে খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ