সংবাদদাতা, কুমারগ্রাম: কুমারগ্রাম ব্লকের খোয়ারডাঙা-১ পঞ্চায়েতের উত্তর নারারথলি গ্রামে বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে প্রেমিকার স্বামীকে দা দিয়ে মাথায় আঘাতের অভিযোগ উঠল। শুক্রবার জখম ব্যক্তি পুলিসে লিখিত অভিযোগ দায়ের করেন। কুমারগ্রাম থানার কামাখ্যাগুড়ি পুলিস ফাঁড়িতে লিখিত অভিযোগ করেন জখম ব্যক্তি। গত বুধবার রাতে উত্তর নারারথলির বাসিন্দা ওই ব্যক্তিকে মারাখাতার এক যুবক দা দিয়ে মাথায় আঘাত করেন। অভিযুক্ত রাতের অন্ধকারে ঘরের পিছনে দা নিয়ে লুকিয়ে রাখে। প্রেমিকার স্বামী ঘর থেকে বের হওয়ার পরই সে মাথায় আঘাত করে। জখম অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে প্রথমে কামাখ্যাগুড়ি গ্রামীণ হাসপাতাল, পরে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসার পর শুক্রবার তিনি কামাখ্যাগুড়ি এসে লিখিত অভিযোগ করেছেন।



